spot_img

মুফতী আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের শোক

চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব মুফতী আবদুল হালিম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ।

আজ মঙ্গলবার (২১ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী ও মহাসচিব এহতেশামুল হক সাখী গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা মুফতী আবদুল হালিম বোখারীর ইন্তেকালে মুসলিম উম্মাহর যে অপূরনীয় ক্ষতি হয়ে গেল, তা সহজে পূরণ হবার নয়। তিনি ছিলেন উম্মাহর একজন দরদী কাণ্ডারী ও মহীরুহ। যে কোন জাতীয় সংকট ও দুর্যোগে সবসময় তিনি অভিভাবকের ভুমিকা পালন করেছেন।

শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ