spot_img

মুফতী আবদুল হালিম বোখারীর ইন্তেকালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির শোক

চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার মুহতামিম ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব মুফতী আবদুল হালিম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

মঙ্গলবার (২১ জুন) গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার গভীর শোক প্রকাশ করেন।

শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা আবদুল হালিম বোখারীর ইন্তেকালে মুসলিম উম্মাহর যে অপূরনীয় ক্ষতি হয়ে গেল, তা সহজে পূরণ হবার নয়। তিনি ছিলেন উম্মাহর একজন দরদী কাণ্ডারী ও মহীরুহ। যে কোন জাতীয় সংকট ও দুর্যোগে সবসময় তিনি অভিভাবকের ভুমিকা পালন করেছেন।

শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ