spot_img

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে চরমোনাই পীর

সিলেটে ভয়াবহ বন্যায় মানবেতর জীবন-যাপন করছে অত্র এলাকার মানুষ। অসহায় এ জনগোষ্ঠীর মাঝে শুরু থেকেই উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

আজ বুধবার (২২ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন এবং দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে তিনি গণ দু’আ অনুষ্ঠানে শরীক হবেন।

চরমোনাই পীরের সাথে এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী দেলওয়ার হোসেন সাকী, সিলেট মহানগর সেক্রেটারী মাহমুদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন, মুফতী ওয়ালীউল্লাহ কাসেমী, অর্থ ও প্রকাশনা সম্পাদক ডাঃ মুজিবুর রহমান, সহকারী দফতর সম্পাদক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন সহ কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ