spot_img

কাল থেকে চালু হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

রানওয়েতে পানি উঠে পড়ায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ দিন ফ্লাইট বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (২৩ জুন) থেকে ফের চালু হচ্ছে। সকাল ৬টার দিকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট চালু করা হবে।

আজ বুধবার (২২ জুন) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ খবর নিশ্চিত করেছেন ।

এর আগে, শুক্রবার (১৭ জুন) রানওয়েতে পানি ওঠায় তিন দিনের জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। তখন বন্যার পানিতে রানওয়ে, অ্যাপ্রোচ লাইট ও পাওয়ার ক্যাবল ডুবে যায়। এ অবস্থায় ঝুঁকি এড়াতে শুক্রবার দুপুর ৩টার পর থেকে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সিলেট বিমানবন্দরে যেসব আন্তর্জাতিক ফ্লাইট আসার কথা ছিল সেগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ