spot_img
spot_imgspot_img

সারাদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩

সারাদেশে বন্যায় মোট ৭৩ জন মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ৪৭ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

গত (১৭ মে) থেকে আজ ২৪ জুন (শুক্রবার) দুপুর পর্যন্ত ৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (২৪ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ জুন) পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ৪ হাজার ৪৮ জন আক্রান্ত থাকলেও শুক্রবার তা বেড়ে ৪ হাজার ৬১৬ জনে দাঁড়িয়েছে।

এতে আরও বলা হয়, বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৬ জন। এ ছাড়া আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। তবে এখন পর্যন্ত এ দুটি রোগে মৃত্যুর কোনো সংবাদ দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ