spot_img

বন্যাদুর্গত এলাকায় টেলিযোগাযোগ ব্যাবস্থা পুনঃস্থাপন করা হয়েছে : মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যাবস্থা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে পুনঃস্থাপন করে জীবনধারা সচল রাখতে সক্ষম হয়েছি। ভিস্যাট হাব স্থাপনের পাশাপাশি ইতোমধ্যে শতকরা ৯০ ভাগ মোবাইল টাওয়ার সচল করা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া টেলিফোন একচেঞ্জসমূহ সচল করা হয়েছে।

সোমবার (২৭ জুন) নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে বন্যার্তদের মাঝে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে প্রদত্ত ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, চলতি বন্যায় অভাবনীয় চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জসমূহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করা সম্ভব হয়েছে। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাগবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে সম্ভাব্য সব কিছু করতে সরকার বদ্ধপরিকর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ