spot_img

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত

রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে রাজধানীর বাইরে ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৫৯ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৮৫৪ জন

আজ সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মাদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১০৫ জন। অন্যান্য বিভাগে ভর্তি ৯ জন। এদিকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ