spot_img
spot_img

সিলেটে ফের ভারী বর্ষণের আশঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও হালকা, কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে আগামী তিন দিন এ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ও রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ