spot_img
spot_img

নেদাল্যারন্ডসে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, হতাহত ১০

নেদাল্যান্ডসের সমুদ্র পাড়ের শহর জিরেকিজিতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু ও আহত হয়েছে ৯ জন।

সোমবার (২৭ জুন) দেশটিতে আঘাত হানে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়।

পুলিশ জানায়, শহরটিতে টর্নেডো ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে। এর আঘাতে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং গাড়ির ওপর গাছ উপড়ে পড়তে দেখা গেছে।

ডাচ আবহাওয়া সংস্থা কেএনএমআই সোমবার বলেছে, দেশটিতে সর্বশেষ মারাত্মক টর্নেডো ১৯৯২ সালে আঘাত হানে। এর আগে ১৯৭২ এবং ১৯৮১ সালে ভয়াবহ টর্নেডো আঘাত হানে।

সংস্থাটি বলছে, প্রবল ঘূর্ণিঝড় যাকে টর্নেডোও বলা যায়, আমাদের দেশে খুব বিরল ঘটনা।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ