স্পিড গান, সিসিটিভি স্থাপনের পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এটা যে অনির্দিষ্টকালীন সিদ্ধান্ত তা নয়। এটা এখন বন্ধ আছে, মোটরবাইক সম্পর্কে যেটা বলা হয়েছে, সেখানে এখন স্পিড গান, সিসিটিভি বসানো হবে। সেগুলো সেটাপের পর হয়তো নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।










