spot_img
spot_img

৫ জুলাই থেকে চালু হচ্ছে কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

জানা গেছে, গবাদি পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী কোরবানি পশু পরিবহনে রেলের এই স্পেশাল ট্রেন চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া করে ক্যাটল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে স্পেশাল ক্যাটল ট্রেন বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, চাটমোহর উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর, টঙ্গী, তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দেবে এবং রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ঢাকায় পৌঁছাবে। একটি ওয়াগনে ২০টি করে গরু বহন করা যাবে। তবে চাহিদা বেশি পাওয়া গেলে ওয়াগনের সংখ্যাও বাড়ানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ