spot_img
spot_img

ভারতে অশান্তির জন্য নুপুর শর্মা একাই দায়ী : ভারতীয় সুপ্রিম কোর্ট

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তি করা নিয়ে ভারতে সৃষ্ট অশান্তির জন্য অভিযুক্ত বিজেপি নেত্রী নুপুর শর্মা একাই দায়ী বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আর এই অপরাধেরে কারণে সারা দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করে দেশটির শীর্ষ আদালত।

শুক্রবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অবশ্য অভিযুক্ত নুপুর শর্মাকে আগেই দল থেকে বরখাস্ত করেছে বিজেপি।

এনডিটিভি জানিয়েছে, ভারতের সপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত বলেছেন, (টিভি) বিতর্কের সময় কীভাবে তাকে উত্তেজিত করা হয়েছিল তা আমরা দেখেছি। কিন্তু তিনি যেভাবে বিতর্কিত এসব কথা বলেছেন এবং পরে বলেছেন যে, তিনি একজন আইনজীবী ছিলেন; তা লজ্জাজনক। পুরো দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত।

নিজের বিরুদ্ধে দায়ের হওয়া সকল এফআইআর দিল্লিতে স্থানান্তর করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নুপুর শর্মা। সেখানে তার আইনজীবী বলেন, নুপুরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

আইনজীবীর এই বক্তব্য শুনে বিচারপতি বলেন, তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির পরিবেশ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা হচ্ছে, তার পেছনে একা এই নারীই দায়ী।

ভারতের শীর্ষ আদালত বলেছেন, বিতর্কিত মন্তব্যের মাধ্যমে সবার সামনে নিজের একগুঁয়ে ও অহংকারী চরিত্র দেখিয়েছে নুপুর শর্মা।

বিচারপতি সূর্য কান্ত বলেন, যদি তিনি একটি দলের মুখপাত্র হন তাহলে কি হবে। তিনি (নুপুর) মনে করেন, তার পেছনে ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতা রয়েছে এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা না রেখেই যেকোনো বক্তব্য তিনি দিতে পারেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ