spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (১ জুলাই) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির মাদকবিরোধী অভিযানে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে এক হাজার ৮৮১ পিস ইয়াবা, ১৮৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা, ১৫০ গ্রাম হেরোইন ও ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ