spot_img
spot_img

কুর্দিস্তান হামলায় মোসাদের গুপ্তহত্যা ইউনিটের প্রধান নিহত!

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে সাম্প্রতিক ড্রোন হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তহত্যা ইউনিটের কমান্ডার নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফার্‌স নিউজ এজেন্সি আরব ও পশ্চিমা সূত্রের বরাত দিয়ে বলেছে, হামলাটি ইরবিলের প্রধান মহাসড়কে তিনটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়েছিলো। এই গাড়িগুলোর একটি ইসরায়েলি গুপ্তচরদের ছিলো।

ইন্টেল স্কাই-এর মতে, হামলায় একজন মোসাদ অফিসার নিহত হয়েছেন। এতে আরও বলা হয়, হামলাটি “ক্ষতিগ্রস্ত ড্রোন” দ্বারা পরিচালিত হয়েছিল।

এদিকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি এবং ইসরায়েলি কর্মকর্তারাও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ