spot_img
spot_img

মুফতি নোমান কাসেমীর বইয়ের মোড়ক উন্মোচন

আল-মারাকাযুল হানাফী বাংলাদেশ, ঢাকা‘র প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মুহাম্মদ নোমান কাসেমী রচিত ইসলামী মুয়াশারাত (দৈনন্দিন জীবনে ইসলাম) বিষয়ক “কুরআন হাদীসের আলোকে জনপ্রিয় হবেন কীভাবে” এর ইংরেজি অনুবাদ হয়েছে। যার নাম রাখা হয়েছে ‘ক্যারিশমাটিক ক্রিয়েটার’। অনুবাদ করেছেন মুহাম্মদ জাবেদ আলম।

মুফতী নোমান কাসেমী প্রতি বছর আমেরিকায় খতমে তারাবীহ পড়ান। ২০১৮ সাল থেকে বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামে অংশ গ্রহণ করেন। সেখানে তাঁর লিখিত বইগলো বেশ সমাদৃতি লাভ করে। অনেকেই এই বইটি ইংরেজিতে হাতে পাওয়ার আগ্রহ পকাশ করেন। যার ভিত্তিতে এটিকে অনুবাদ করা হয়।

মুফতী নোমান কাসেমী লিখিত আরবী উর্দূ ও বাংলায় এ যাবৎ ২৪ টি বই প্রকাশিত হয়। সম্প্রতি সোনারগাঁওয়ে একটি মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব এর সহকারী সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, দৈনিক নয়া দিগন্ত এর সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, মাসিক আত তাওহীদ এর সম্পাদক মাওলানা ডক্টর আফম খালিদ হুসাইন, মাসিক রহমত সম্পাদক মাওলানা মানজুর আহমদ ও জনাব হাফেজ ইকবাল সাহেবসহ আরো অনেকেই।

প্রোগ্রামে বইয়ের অনুবাদক মুহাম্মদ জাবেদ আলমও উপস্থিত ছিলেন। খুব শীগ্রই আমেরিকাতেও বইটির মোড়ক উন্মোচিত হবে বলে জানা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ