ইরানে শক্তিশালী ভূমিকম্পে পাঁচজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
শনিবার (২ জুলাই) ভোরে ইরানের দক্ষিণ অঞ্চলে ৬ মাত্রায় এ ভূকম্পন তৈরি হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) এ কথা জানায়।
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, হরমোজান প্রদেশের পোর্টসিটি বন্দর আব্বাস থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।











