spot_img
spot_img

আল-মারকাজুল ইসলামী মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মাহবুবুল মান্নান


চট্টগ্রাম কর্ণফুলি শিকলবাহা আল-মারকাজুল ইসলামী কিন্ডারগার্টেন ও মডেল হেফজখানার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার(৩০জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে শুক্রবার(১জুলাই)
পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাওলানা আব্দুর রহীম চৌধুরীর সভাপতিত্বে ও মুহাম্মদ তানভীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইনসাফ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিনিধি মাওলানা হাফেজ মাহবুবুল মান্নান ও চন্দনাইশ কোরআন প্রচার সংস্থার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ এহছান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা জাকারিয়া আজহারী,কর্ণফুলী শাহমীরপুর মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা ক্বারি নুরুল্লাহ,পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাফর সাদেক ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

কর্ণফুলী উপজেলার ইনচার্জ দুলাল মাহমুদ প্রধান অতিথি হিসেবে ও সমাজ সেবক আলহাজ্ব ইলিয়াছ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কৃতি মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। আজ বিশ্বের দিকে দিকে চলছে শিক্ষা ও সংস্কৃতির যুদ্ধ। কোনো সংস্কৃতি যখন ইসলামী কার্যকলাপে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং নৈতিকতা বিবর্জিত হয় তখন তা অপসংস্কৃতি বলে চিহ্নিত হয়। এই অপসংস্কৃতির প্রভাবে জাতি তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলে এবং তরুণ সমাজ হয় বিপদগামী। এহেন কার্যকলাপ থেকে জাতিকে রক্ষা করার জন্য প্রয়োজন জীবনের সর্বস্তরে ইসলামী সংস্কৃতি চর্চা করা এবং এর ব্যাপকতার জন্য নিজস্ব মিডিয়া সৃষ্টি করা।কেননা অপসংস্কৃতির আগ্রাসন রুখতে ইসলামি সংস্কৃতি চর্চার বিকল্প নেই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মাওলানা আহমদ বাকের আজিজি,মাওলানা শহিদুল্লাহ, মাওলানা রাশেদ,মাওলানা বদর উদ্দিন, মাওলানা আব্দুর রব ও মাওলানা সালেম জান মিফতাহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ