spot_img
spot_img

নূপুর শর্মার পক্ষে পোস্ট, ভারতে রসায়নবিদ খুন!

মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে নেটমাধ্যমে পোস্ট কারী ৫৪ বছর বয়সি এক রসায়নবিদকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের অমরাবতীতে। ওই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্থানীয় পুলিশের বক্তব্য, ঘটনাটি ঘটেছে গত ২১ জুন। উমেশ প্রহ্লাদরাও কোলহে নামে এক রসায়নবিদ খুন হন অমরাবতীতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নুপূরের সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করার ফলেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে।

অমরাবতীর পুলিশ কমিশনার আরতি সিংহ বলেছেন, ‘‘রসায়নবিদকে হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ইরফান খানের (৩২) খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

অমরাবতীর কোতোয়ালি থানার এক কর্মকর্তা বলেছেন, ‘‘অমরাবতী শহরে একটি ওষুধের দোকান চালান কোলহে। নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ”ভুলবশত” ওই পোস্টটি কোলহে সংখ্যালঘুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিলেন।’’

পুলিশের দাবি, এর পরই কোলহেকে খুনের পরিকল্পনা করা হয়। ইরফানই ওই পরিকল্পনার জনক।

পুলিশ সূত্রে খবর, গত ২১ জুন রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে খুনের ঘটনাটি ঘটে। সেই সময় দোকান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন কোলহে।

কোলহের ছেলে সঙ্কেতের অভিযোগের ভিত্তিতে পাঁচ যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ