ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, বিজেপি নেত্রী নুপুরের বিতর্কিত মত্মব্যের বিরুদ্ধে ভারতের রাজ্যেই নিন্দা প্রস্তাব পাশ হয়েছে কিন্তু বাংলাদেশ সরকার কোন নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। এরচেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।
তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা এতো নিচে নেমেছে যে তারা শিক্ষকদের পিটিয়ে মারছে। এমতঅবস্থায় যেখানে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা জোর দেয়ার কথা সেখানে এই সরকার শিক্ষাক্রম থেকে উচু নৈতিকতাসমৃদ্ধ ইসলাম শিক্ষাকে সংকুচিত করছে। জাতিকে ধ্বংশ করার পদক্ষেপ তারা একেরপর এক নিয়েই যাচ্ছে।
আজ (২ জুলাই) শনিবার বিকেলে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদসহ ১৫ দফা দাবি আদায়ের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম।
আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল করীম আকরাম, শ্রমিকনেতা আব্দুর রহমান ও ডা. শহিদুল ইসলাম প্রমুখ। গণমিছিল পূর্ব সমাবেশ পরিচালনা করেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।










