spot_img
spot_img

সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হয়ে হজে গেলেন শোয়েব আখতার

সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে এবার হজ পালন করবেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।

শনিবার (২ জুলাই) তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

এই খবর নিজেই টুইটারে এক পোস্টে জানিয়েছেন শোয়েব।

নিজের ইহরাম পরা ছবি দিয়ে টুইটে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজে যাচ্ছি।

সৌদি আরবে পাকিস্তানি দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আখতার আরও লিখেছেন, আমি মক্কায় মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের অংশগ্রহণে হজ সম্মেলনেও ভাষণ দেব।

সূত্র : জিও নিউজ, খালিজ টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ