খুলনার দৌলতপুর ও সোনাডাঙ্গা এলাকার পৃথক দুইটি স্থান থেকে ৪০পিস ইয়াবাসহ চার পুলিশ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২ জুলাই) গভীর রাতে দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ সদস্য আশিকুর রহমান ও গিয়াস উদ্দিন পুলিশ লাইনে কর্মরত ছিলেন। শনিবার (২ জুলাই) গভীর রাতে নগরীর দৌলতপুর এলাকার রেহানা ফিলিং স্টেশন এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয় গোয়েন্দা পুলিশের। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় বাদী হয়ে দৌলতপুর থানার দুই পুলিশ সদস্য আশিকুর রহমান ও গিয়াস উদ্দিনকে আসামি করে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করেন।











