দক্ষিণ চীন সাগরে ঝড়ের কবলে পড়ে একটি জাহাজ দ্বিখণ্ডিত হয়েছে।
শনিবার (২ জুলাই) জাহাজটি দ্বিখণ্ডিত হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে ২৪-এর অধিক নাবিক।
ফ্লাইং সার্ভিসের মতে, জাহাজটি পর্যাপ্ত ক্ষতির সম্মুখিন হয়েছে। দ্বিখণ্ডিত জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে সংস্থাটি।
ফ্লাইং সার্ভিস জাহাজটির নাম বা উৎস জানায়নি। এক বিবৃতিতে বলে, নাবিকরা ১১০ কিলোমিটার/ঘণ্টা ৬৮ মাইল প্রতি ঘণ্টা) বেগে বাতাসসহ তীব্র ঝড় চাবা (টাইফুন চাবা) দ্বারা সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনা করছিলেন।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃত তিন নাবিক বাকিদের বিষয়ে বলছে, প্রথম হেলিকপ্টার পৌঁছানোর আগেই হয়তো তারা ঢেউয়ের সাথে ভেসে গেছে।
সূত্র : দ্য গার্ডিয়ান











