spot_img
spot_img

নাইজেরিয়ায় ৩০ সেনাকে হত্যা

নাইজেরিয়ায় বন্দুকধারী্রা দেশটির অনন্ত ৩০ সেনাসদস্যকে হত্যা করেছে।

রবিবার (৩ জুলাই) এই খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, গত বুধবার নাইজেরিয়ার নাইজার প্রদেশের শিরোরো এলাকার এক খনিতে হামলার পর অপহরণের শিকার শ্রমিকদের খোঁজে সেখানে সেনা মোতায়েন করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে চারজন চীনা নাগরিকও ছিলেন। পরে সেখানেই সেনাসদস্যদের ওপর হামলা চালানো হয়।

শনিবার নাইজার প্রদেশের রাজধানী শিরোরো এবং মিন্নাতের দু’টি সেনা সূত্র জানায়, পরে নিরাপত্তা বাহিনী আক্রমণের জবাবে সেখানে গেলে, বন্দুকধারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। তাছাড়া অ্যামবুশ হামলায় তিনটি ট্রাকে থাকা ৩০ জন সৈন্যকে হত্যা করে তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ