spot_img
spot_img

পাকিস্তানে পাহাড়ী রাস্তা থেকে বাস পিছলে পড়ে নিহত ১৯

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির মধ্যে একটি বাস পাহাড়ী রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে ১৯ জন নিহত হয়েছেন।

রোববার (৩ জুলাই) বেলুচিস্তান প্রদেশের শিরানি জেলার সহকারী প্রশাসক মাহতাব শাহ এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ির ধ্বংসাবশেষ ও আশপাশে বেঁচে থাকা ব্যক্তিদের সন্ধান করছেন।

তিনি আরও বলেন, মূলত ভারী বৃষ্টির কারণে বাসটি ভেজা রাস্তা থেকে পিছলে যায় এবং চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে বাসটি প্রায় দুই শ’ ফুট (৬১ মিটার) গভীর খাদে পড়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ