spot_img

চীনে নতুন করে লকডাউনের আওতায় ১৭ লাখ মানুষ

নতুন করে লকডাউনের আওতায় আনা হয়েছে চীনের কেন্দ্রীয় আনহুই প্রদেশের ১৭ লাখ মানুষকে। ওই প্রদেশে সোমবার নতুন করে করোনাভাইরাসের প্রায় ৩০০ কেস শনাক্ত হয়েছে।

সোমবার (৪ জুলাই) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহ থেকেই আনহুই প্রদেশে সংক্রমণ বাড়তে শুরু করে। এরপরেই ওই প্রদেশের দুই কাউন্টি সিজিয়ান এবং লিংবিতে লকডাউন ঘোষণা করা হয়। সেখানকার ১৭ লাখের বেশি মানুষ শুধুমাত্র করোনা পরীক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন।

পুরো সপ্তাহজুড়েই সিজিয়ানের রাস্তাঘাট ছিল জনমানব শূণ্য। তবে গত কয়েকদিন ধরে গণহারে টেস্টের জন্য লোকজনকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সোমবার ২৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫৮ জনের মধ্যে করোনা সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ