spot_img
spot_img

উজবেকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৮, আহত ২৪৩

উজবেকিস্তানে সরকারবিরোধী বিক্ষোভে ১৮ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ২৪৩ জন।

বিক্ষোভ থামাতে এরইমধ্যে ওই এলাকায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিক্ষোভ দমাতে গেল শুক্রবার ৫১৬ বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৪ জুলাই) এক ব্রিফিংয়ে দেশটির ন্যাশনাল গার্ডের প্রেস দপ্তর এ তথ্য জানিয়েছে।

দাপ্তরিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত শুক্রবার বিক্ষোভকারীরা কারাকালপাকস্তানের প্রাদেশিক রাজধানী নুকুসে মিছিল করে এবং স্থানীয় সরকারি ভবনগুলো দখল করার চেষ্টা করে, এতে মধ্য এশিয়ার দেশটিতে প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার সূচনা হয়

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ