আগামী ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। কিন্তু এদিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিন বলছে, মস্কোর প্রতি ওয়াশিংটন অবন্ধুত্বসুলভ নীতি গ্রহণ করছে। এ কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা পাঠানো হবে না।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ বছর প্রেসিডেন্ট বাইডেনকে অভিনন্দন জানানো উপযুক্ত হবে না। কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের অবন্ধুত্বসূলভ নীতি কে দায়ী করেন।
ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অর্থ ও অস্ত্রসহায়তা দিয়ে আসছে। এটাকে মস্কো উসকানিমূলক হিসেবে অভিহিত করেছে।
সূত্র: রয়টার্স











