পূর্ব আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশ উগান্ডায় মাটির নিচে বিপুল পরিমাণ স্বর্ণ আকরিকের সন্ধান মিলেছে। এ থেকে দেশটির ১২ লাখ কোটি মার্কিন ডলারের বেশি আয় হতে পারে। ফলে বদলে যাবে দেশটির অর্থনৈতিক অবস্থার। এ
গত মাসে ৩ কোটি ১০ লাখ টন স্বর্ণ আকরিকের সন্ধান পাওয়ার কথা জানান উগান্ডার প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি। ধারণা করা হচ্ছে, পরিশোধনের পর এ থেকে অন্তত ৩ লাখ ২০ হাজার টন বিশুদ্ধ স্বর্ণ পাওয়া যাবে। এই কাজে বিদেশি বড় বড় কোম্পানির কাছ থেকে বিনিয়োগ আশা করছেন দেশটির প্রেসিডেন্ট।
স্থানীয় ছয়টি স্বর্ণ পরিশোধনকারী প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে ইয়োরি মুসেভেনি বলেন, উগান্ডা থেকে অপরিশোধিত স্বর্ণ রফতানির সময় শেষ।
সূত্র: রয়টার্স











