আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো নগরীর কাছে কুচকাওয়াজে গুলিবর্ষণের ঘটনায় ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৪ জন।
স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে শিকাগোর কাছে হাইল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে রবার্ট ই ক্রিমো নামের ২২ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।











