spot_img

মক্কায় পৌঁছেছেন ৫৮১১৮ জন বাংলাদেশি হজযাত্রী

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ১১৮ জন সৌদি আরব পৌঁছেছেন।

মঙ্গলবার (৫ জুলাই) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (৪ জুলাই) দিনগত রাত ২টা পর্যন্ত ৫৮ হাজার ১১৮ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৮৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ২৯ জন।

এ ছাড়া বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৬০টি হজ ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনসের ৬১টি ও ফ্লাইনাসের ১২টি।

এদিকে, হজ পালন করতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ