আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে এখনও শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক সঙ্কট আসেনি, তবে সতর্ক থাকতে হবে। আমরা এখনও ভারসাম্যপূর্ণ অবস্থানে আছি। তেমন কোন সঙ্কট আমাদের সামনে আসেনি। তবে, হতে পারে। কাজেই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
মঙ্গলবার (৫ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকে যারা মিথ্যা কথা বলছে এবং সরকারের চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত রয়েছে, তাদেরকে কাজের মাধ্যমে জবাব দেওয়া হবে।










