spot_img
spot_img

বিধ্বস্ত ইউক্রেন পুনর্নির্মাণে ৭৫০ বিলিয়ন ডলার প্রয়োজন : জেলেনস্কি

বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (৪ জুলাই) সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক কনফারেন্সে জেলেনস্কি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি থেকে হামলা চালিয়ে রাশিয়া পাহাড়সম ক্ষতি করেছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে সাড়ে সাতশ ডলার প্রয়োজন হবে।

তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের যে ক্ষতি করেছে, তা পুনর্নির্মাণ ইউক্রেনের একার পক্ষে সম্ভব নয়। তাই গণতান্ত্রিক দেশগুলোকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের জন্য রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। তাদের জবাবদিহি করতে হবে।

সূত্র: নিউইয়র্ক টাইমস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ