মাদক, অস্ত্র, ওয়াকিটকিসহ কুষ্টিয়ায় যুবলীগের সাবেক আহ্বায়ক জেড এম সম্রাট গ্রেফতার।
কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
র্যাব জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, টেন্ডার জিম্মি, সন্ত্রাস, অস্ত্রবাজি করে আসছিল সম্রাট। তার কার্যালয়ে টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। নিজের মতের বাইরে গেলেই কার্যালয়ে এনে তিনি ও তার সহযোগীরা টর্চার করতেন।
র্যাব আরও জানান, টর্চার সেলে নিরীহ লোকজনকে ধরে নিয়ে নির্মম নির্যাতন করে মোটা অংকের চাঁদা আদায়সহ নানা অপরাধে জড়িত প্রায় অর্ধ ডজন মামলার এজাহার ভুক্ত আসামি জেড এম সম্রাটের নেতৃত্বে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী শহরজুড়ে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এমন একাধিক অভিযোগ ও জিডি সূত্রে র্যাবের অভিযানিক দল সম্রাটের মজমপুরস্থ অফিসে অভিযান চালায়। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে ৮ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরণের মাদকদ্রব্য, ৪টি ওয়াকিটকিসহ বেশকিছু সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেখান থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।











