spot_img
spot_img

নিঃশর্তভাবে সিরিয়ায় ইসরাইলী হামলা বন্ধ করতে হবে: রাশিয়া

সিরিয়ার ওপর হামলা বন্ধ করতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়া দাবি করেছে, নিঃশর্তভাবে সিরিয়ার ওপর ইহুদবাদী ইসরাইলের হামলা বন্ধ করতে হবে। ইসরাইলের এই হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

গত শনিবার (৩০ জুন) লেবাননের ত্রিপোলি শহরের পশ্চিমে ভূমধ্যসাগরের আকাশ থেকে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার বন্দরনগরী তারতুসের দক্ষিণের একটি এলাকা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

ইহুদিবাদী ইসরাইলের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদ দায়িত্ব নেওয়ার পর এটি সিরিয়ার ওপর ইসরাইলের প্রথম হামলা। হামলা সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা এই হামলার কঠোর নিন্দা জানাই যা সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও নিয়ম কানুন লঙ্ঘন করে।

রশ মন্ত্রণালয় বলেছে, নিঃশর্তভাবে ইসরাইলকে এই ধরনের হামলা বন্ধ করতে হবে। গত কয়েক বছর ধরে ইহুদিবাদী ইসরাইল প্রায় সময় সিরিয়ার ওপর হামলা চালিয়ে আসছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ