লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা তিনশিশুসহ মালির অন্তত ২২ নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জানা গেছে, ডুবে যাওয়া ওই নৌকায় ৮৩ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যাদের বেশিরভাগই মালির নাগরিক। লিবিয়ার কোস্টগার্ডের সহায়তায় তাদের মধ্যে ৬১ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ দিন সাগরে আটকে থাকার পর তাদের উপকূলে নিয়ে যাওয়া হয়।
মালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সূত্রে জানা গেছে, ২২ জনের মৃত্যুর কারণ ডুবে যাওয়া এবং পানিশূন্যতা বলে জানিয়েছেন বেঁচে যাওয়ারা। বেঁচে যাওয়াদের স্বাস্থ্য খুব দুর্বল এবং তাদের হাসপাতালে পাঠিয়েছে আইওএম।
-আল-জাজিরা











