spot_img
spot_imgspot_img

কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ থাকবে অ্যালকোহল

প্রথমবারের মতো মুসলিম অধ্যুষিত দেশে হতে যাওয়া বিশ্বকাপে নিয়মের কড়াকড়ি থাকবে- এটি বোঝা গেছে আগেই। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, অবৈধ যৌন সম্পর্কের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে। যা লঙ্গন করলে জেলও হতে পারে।
তবে নতুন করে ঘোষণা হলো আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামে নিষিদ্ধ থাকবে অ্যালকোহল।

শুক্রবার (৮ জুলাই) আয়োজক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা সাজানো একটি নথির ভিত্তিতে এ খবর জানানোর দাবি করেছে রয়টার্স। যেখানে প্রায় ১২ লাখ বিদেশি দর্শক সামাল দেওয়ার পরিকল্পনা সাজানো রয়েছে। এই দর্শকদের অনেকেই ম্যাচের সময় মাঠেই সীমাহীন বিয়ার পানে অভ্যস্ত।

অবশ্য ফুটবলের সঙ্গে অ্যালকোহলের সম্পর্ক বেশ নিবিড়। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও নিষিদ্ধ করা হয়েছিল অ্যালকোহল। কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার চাপে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বাধ্য হয় আয়োজকরা।

এমনিতে কাতারে পাবলিক প্লেসে খোলামেলা অ্যালকোহল পান করা বেআইনি। তবে বিশ্বকাপে দর্শকদের কথা মাথায় রেখে কাতারের রাজধানী দোহার আল বিদ্দা পার্কের মূল ফিফা ফ্যান জোনের নির্দিষ্ট কিছু অংশে নির্দিষ্ট সময়ে বিয়ার বেচাকেনার ব্যবস্থা রাখা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ