spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩ মৃত্যু, শনাক্ত ৯৩৯

সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৩ জনের। এ সময় নতুন শনাক্ত রোগী শনাক্ত হয়েছে ৯৩৯ জন। একই সময়ে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ৬ হাজার ২৪টি করোনার নমুনা পরীক্ষা করে এই ৯৩৯ জন করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ ৩ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৯৮ জন। দেশে করোনা আক্রান্ত হয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৮৯ হাজার ৪০ জন।

২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে আরো সুস্থ হয়েছে আরো ৮৩৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লাখ ১২ হাজার ২০৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ