spot_img

নাতনি জাফিয়া রহমানকে নিয়ে বাসায় ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া

শারীরিকভাবে এখনও পুরোপুরি সুস্থ নন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থ অবস্থায় এবার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মেয়ে নাতনি জাফিয়া রহমানকে নিয়ে নিজ বাসাতে ঈদ উদযাপন করবেন  সাবেক এই প্রধানমন্ত্রী। মা সৈয়দা শর্মিলা রহমান সিঁথি ও ছোট বোন লন্ডনে চলে গেলেও দাদির সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকায় রয়ে গেছেন জাফিয়া।

বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৪ জুন হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হলে শাশুড়িকে দেখতে লন্ডন থেকে ঢাকায় আসেন ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। কয়েকদিন থেকে ছোট মেয়েকে নিয়ে গত ৩ জুলাই ঢাকা ছাড়েন শর্মিলা রহমান। দাদির সঙ্গে ঈদ করতে ঢাকায় থেকে যান জাফিয়া রহমান।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার নামে কোরবানি দেওয়ার জন্য একটি গরু ও দুটি খাসি কেনা হয়েছে। ঈদের দিন পশুগুলো জবাইয়ের পর ঢাকার কয়েকটি এতিমখানায় মাংস পাঠিয়ে দেওয়া হবে। একটি অংশ তার স্টাফরা নেবেন। খাসির মাংসের কিছু অংশ খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় বাবুর্চিরা রান্না করবেন। সেই খাবারের অংশবিশেষ খালেদা জিয়া গ্রহণ করতে পারেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ