spot_img
spot_img

ইউক্রেনে ২৪ ঘণ্টায় ৩৪ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া, নিহত ১৫

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কোনো বিরাম নেই, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী ৩৪ বার বিমান হামলা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি।

রোববার থেকে সোমবার রুশ বাহিনী এই হামলা চালায়।

এই হামলায় দোনেৎস্কের শহর চ্যাসিভ ইয়ারে বিমান হামলায় ১৫ জন মারা গেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান বলেন, চ্যাসিভ ইয়ারে রাশিয়ার হামলা সন্ত্রাসবাদী কাজ। রাশিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকায় রাখার অনুরোধ করেছেন তিনি।

কৃষ্ণসাগরের বন্দর শহর মিকোলাইভে সোমবার ভোরে অন্তত ৯টি বিস্ফোরণ হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

সূত্র: এপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ