আগামী বুধবার পদত্যাগের পরিকল্পনা করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। তার এই সিদ্ধান্তের পর দেশটির সংসদের স্পিকার আগামী ২০ জুলাই নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছেন।
সোমবার দেশটির সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আরেওয়ার্দানা বলেছেন, আগামী ১৫ জুলাই শ্রীলঙ্কার সংসদের অধিবেশন পুনরায় বসবে এবং ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে লঙ্কান স্পিকার বলেছেন, ‘পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ১৯ জুলাই সংসদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২০ জুলাই সংসদে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটি হবে।
সূত্র: রয়টার্স












