spot_img
spot_img

জনসংখ্যা কমাতে বিয়ে না করার পরামর্শ দিলেন ভারতের নাগাল্যান্ডের মন্ত্রী

জনসংখ্যা কমাতে অবিবাহিত থাকার পরামর্শ দিয়েছেন ভারতের নাগাল্যান্ড রাজ্যের মন্ত্রী টেমজেন ইমনা আলং।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা নিয়ে করা এক টুইটে তিনি লেখেন, ‘বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমাদের উচিত জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হওয়া। সন্তানের জন্মদানের দিকটিও নজরে রাখা উচিত। বা আমার মতো অবিবাহিত থাকুন’।

একসঙ্গে আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই উল্লেখ করে মজার ছলে তিনি লেখেন, ‘আসুন সিঙ্গেলদের আন্দোলনে যোগ দিন’।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ