spot_img
spot_img

দেশ ছেড়ে পালাচ্ছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ, আটকে দিল বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ ও প্রধানমন্ত্রী মাহেন্দ্রা রাজাপক্ষের ছোটভাই বাসিল রাজাপক্ষের গোপনে দেশ ছেড়ে দুবাই পালিয়ে যেতে গিয়ে জনগণের বাঁধার মুখে পড়েছেন। বাসিল রাজাপক্ষ শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী ছিলেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে দুবাই যাওয়ার উদ্দেশে গোপনে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে হাজির হন বাসিল।

কিন্তু বিমানবন্দরে থাকা লোকজন তাকে চিনে ফেলেন এবং অল্প সময়ের মধ্যেই একদল বিক্ষোভকারী বিমানবন্দর ঘেরাও করে অবস্থান নেন। এই পরিস্থিতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বাসিল রাজাপক্ষকে বিদেশভ্রমণজনিত ক্লিয়ারেন্স দিতে অপারগতা জানালে অবশেষে বিমানবন্দর ছেড়ে ফিরে যান শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী।

বর্তমানে তিনি কোথায় আছেন, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি—তবে এই ঘটনার পর কলম্বোর গুরুত্বপূর্ণ রাজপথ ও তল্লাশিচৌকিতে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারী। শ্রীলঙ্কার কোনো রাজনৈতিক নেতা, বিশেষ করে রাজাপক্ষ পরিবারের অন্য কোনো সদস্যের পালিয়ে যাওয়া ঠেকাতেই এই অবস্থান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ