spot_img
spot_img

ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার

টুইটার ক্রয় চুক্তি থেকে সরে আসায় ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে টুইটার। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার কোর্ট অফ চ্যান্সারিতে এ মামলা দায়ের করে টুইটার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই মামলায় টুইটার কেনার চুক্তি বাস্তবায়ন করতে ইলন মাস্ককে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে, চুক্তির একাধিক শর্ত ভঙ্গ করেছেন মাস্ক।

এর আগে টুইটার কেনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ‘না’ বলে দেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) তিনি এমন ঘোষণা দেন। তখন ইলন জানান, ফেক অ্যাকাউন্টের বিষয়ে ‘বিভ্রান্তিকর’ বিবৃতি দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টুইটার চেয়ারম্যান ব্রেট টেলর এক টুইট বার্তায় বলেছেন, তারা ইলন মাস্ককে চুক্তিগত বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে চান। প্রতিক্রিয়ায় আলাদা টুইটে মাস্ক লিখেছেন, ওহ বিড়ম্বনা!

spot_img
spot_img
spot_img

সর্বশেষ