বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি।
বুধবার (১৩ জুলাই) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টার এ বৈঠক হয়।
রুদ্ধদ্বার এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১২ জুলাই) জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বকারী গোয়েন লুইসের সাক্ষাতের পর দিন ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে বিএনপি।










