spot_img
spot_img

বিক্ষোভ থামাতে সেনাবাহিনীকে ‘যা দরকার, তাই করার’ নির্দেশ দিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর পর প্রধানমন্ত্রীর দপ্তর দখলে নিয়ে বিক্ষোভকারীদের চলমান আন্দোলন থামাতে সেনাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

বিবিসি জানিয়েছে, বুধবার এক টেলিভিশন বক্তৃতায় বিক্ষোভকারীদের ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে তিনি এ নির্দেশ দেন।

সেনাবাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য যা যা করা দরকার, তাই করুন। আমরা আমাদের সংবিধানকে ছিন্ন করতে পারি না। আমরা ফ্যাসিস্টদের ক্ষমতা দখল করতে দিতে পারি না। আমাদের গণতন্ত্রের জন্য এই ফ্যাসিবাদী হুমকির অবসান ঘটাতে হবে।

রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর দপ্তর ও অন্যান্য রাষ্ট্রীয় ভবন দখলকারী বিক্ষোভকারীদের সেগুলো ছেড়ে যেতে বলেন এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ