spot_img
spot_img

গুরুতর অসুস্থ সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গুরুতর অসুস্থ। তার শারীরিক অবস্থা এতই গুরুতর যে, বিদেশে নেওয়ারও উপযোগী নয়। এ কারণে শনিবার (১৬ জুলাই) তার চেন্নাই যাওয়ার টিকিট কাটা থাকলেও যেতে পারছেন না। তবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পার্শ্ববর্তী দেশ ভারতের চেন্নাইয়ে নেওয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) মাহবুব তালুকদারের ব্যক্তিগত সহকারী (পিএস) মুহাম্মদ এনাম উদ্দীন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি মাহবুব তালুকদার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ