spot_img
spot_img

নিজের সব অর্থ মানবকল্যাণে ব্যয় করার ঘোষণা দিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস নিজের সব সম্পদ মানবকল্যাণে ব্যায়ের সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার নিজের ব্যক্তিগত ব্লগে এক লেখায় এ তথ্য জানিয়েছেন তিনি।

‘ভবিষ্যত পরিকল্পনা’ শিরোনামের সেই লেখায় বিল গেটস বলেন, আমার নিজের এবং পরিবারের সদস্যদের সাধারণ জীবনযাপনের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা রেখে বাকি সব অর্থ আমি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে দান করার সিদ্ধান্ত নিয়েছি। এই অর্থদানকে আমি মহৎ আত্মত্যাগ বলতে নারাজ। কারণ, ফাউন্ডেশনে কাজের সুবাদে আমি শিখছি যে কীভাবে বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। ফাউন্ডেশনের কাজ আমাকে আনন্দ দেয় এবং আমি বিশ্বাস করি, এই বিশ্বের মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে নিজের সম্পদ এই সমাজকে ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা আমার রয়েছে। পাশপাশি আমি আশা করি, সমাজের আরও যারা ধনী ব্যক্তি রয়েছেন, তারাও এক্ষেত্রে এগিয়ে আসবেন।

এক্ষেত্রে বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি ও সফলতম মার্কিন ব্যবসায়ী ও উদ্যোক্তা ওয়ারেন বাফেটের উদাহারণ টানেন বিল গেটস। ব্লগে এ সম্পর্কে তিনি বলেন, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে অর্থ সহায়তা দিয়েছেন বাফেট। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ফাউন্ডেশনকে ৩৫ দশমিক ৭ বিলিয়ন ডলার দিয়েছেন ওয়ারেন(বাফেট)। সর্বশেষ গত জুনেও ৩ দশমিক ১ বিলিয়ন ডলার দিয়েছেন তিনি।

মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, সফটওয়্যার প্রস্তুতকারী জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এ মুহূর্তে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ১০ লাখ ৩০ হাজার কোটি (১০৩ বিলিয়ন) ডলার।

সূত্র: ব্লুমবার্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ