আমেরিকায় ইন্ডিয়ানা রাজ্যের একটি শপিংমলে হামলায় ৩ জন নিহত ও আহত হয়েছেন ৩ জন।
তবে এক বেসমরিক নাগরিকের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন।
এএফপির সূত্রে এই খবর প্রকাশ করেছে এনডিটিভি।
ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, সন্ধ্যায় (স্থানীয় সময়) গ্রিনউড পার্ক মলে ব্যাপক গুলি চালানো হয়। এই সময়ে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়।











