spot_img
spot_img

রাশিয়াকে সহায়তার অভিযোগে ইউক্রেনের গোয়েন্দা প্রধান বরখাস্ত করা হয়েছে

বিশ্বাসঘাতকতার অভিযোগে ইউক্রেনের প্রভাবশালী গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে রাষ্ট্রের শীর্ষ প্রসিকিউটর জেনারেলকেও বরখাস্ত করেছেন তিনি।

সোমবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রভাবশালী অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান এবং দেশের শীর্ষ প্রসিকিউটর জেনারেলকে রোববার তাদের পদ থেকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই দুই সংস্থার কর্মকর্তারা রুশ হামলায় সহযোগিতা করছেন এমন বহু অভিযোগের উদ্ধৃতি দিয়ে এই দুই শীর্ষ কর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

রয়টার্স বলছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ প্রধান ইভান বাকানভকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তিনি মূলত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শৈশবের বন্ধু। অন্যদিকে দেশটির শীর্ষ প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা রাশিয়ান যুদ্ধাপরাধের বিচারে মুখ্য ভূমিকা পালন করছিলেন। রোববার নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট জেলেনস্কি তাদেরকে বরখাস্ত করেন।

বিবিসি বলছে, বিশ্বাসঘাকতার বহু অভিযোগ সামনে এনে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ