spot_img

সরকারের পরিকল্পনা বাস্তবায়নের ম্যানেজার হচ্ছেন সিইসি : রিজভী

সরকারের পরিকল্পনা বাস্তবায়নের ম্যানেজার হচ্ছেন সিইসি বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ সোমবার (১৮ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্ষমতাসী আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার জন্য ভিন্ন ধরনের নীলনকশা করেছে। এবার সরকারের একটা অন্য ধরনের পরিকল্পনা আছে। এ পরিকল্পনা বাস্তবায়নের ম্যানেজার হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

রিজভী বলেন, অবৈধভাবে টিকে থাকার জন্য ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বিহীনভাবে নির্বাচন করেছে আওয়ামী লীগ। ২০১৮ সালে মিডনাইট নির্বাচন করেছে। এবার একটা অন্য ধরনের পরিকল্পনা তাদের আছে। এ পরিকল্পনা বাস্তবায়নের প্রধান ম্যানেজার হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ